বিমানে পাখির ধাক্কা, ক্ষতিগ্রস্ত ইঞ্জিন, জরুরি অবতরণ
রানওয়ে থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই পাখির সাথে ধাক্কায় বিমানের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানকে জরুরী অবতরণ করা হয়। ঘটনাটি ভারতের। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির উদ্দেশে রওনা দেবে বলে ইন্ডিগোর যাত্রিবাহী বিমান সবেমাত্র আকাশপথে উড়ান দিয়েছিল। কিন্তু সুরাট বিমানবন্দর থেকে উড়ানের কিছু দূর যাওয়ার পর বিমানের সঙ্গে পাখির সজোরে ধাক্কা লাগে। বিমানে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতে বিমানটিকে আমদাবাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।
০১:৪৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার